মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

মারজুক রাসেলের কবিতা অল্টারনেটিভ

 অল্টারনেটিভ


তোমার দেখা পাচ্ছি না; তোমার দেড়-তলা বাড়িটাকে দেখতেছি। বাদামি পর্দা-উড়া-হালকা-খোলা জানলা দিয়ে যত ভেতরে দেখা যায়। ছাদে শুকাতে দেয়া কাপড় চোপড়, “ফিরোজা+পিংক” কম্বিনেশন ড্রেসে তোমাকে একদিন মর্কেটে দেখেছিলাম; ওই ড্রেসটা কি ভিজায় থাকে, শুকাইতে দাও না, ছায়াতে শুকাও? গোপনে শুকাও ?

তোমার এলাকার হোটেলগুলায় নাশতা; দুপুর, রাতের খাবার, টং দোকানের চিনি-ছাড়া-কাঁচাপাতি-দুধ-বেশি-চা; চানাচুর, আপঝাপ, মিনারেল পানি, চুইংগাম, ক্যাকজ‍্যাক খাচ্ছি প্রসংসা করছি। তোমারে খাইতে পারতেছি না।

তোমার এলাকার রোদ, বৃষ্টি, ধোলিবালি, প‍্যাঁক, ময়লাটয়লা লাগায় বেড়াচ্ছি;তোমারে লাগানো হ‌ইয়েই উঠতেছে না, হবে …

তোমার এলাকা ছাইড়া যাচ্ছি;
তোমারে ছাড়ার ফিলিংস্ হচ্ছে, হোক –
আমি অনেক-কিছুই-ছাইড়া-আসা-লোক !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

চট্টগ্রাম সিটি কর্পোরেশন হিসাব সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন, Chattogram City Corporation Accounts Assistant exam question

চট্টগ্রাম সিটি কর্পোরেশন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ পরীক্ষার প্রশ্ন , Chattogram City Corporation (CCC) offic...