সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ রোমান্টিক কবিতা

 এতো সহজেই ভালোবেসে ফেলি কেন!

বুঝি না আমার রক্তে কি আছে নেশা-

দেবদারু-চুলে উদাসী বাতাস মেখে
স্বপ্নের চোখে অনিদ্রা লিখি আমি,
কোন বেদনার বেনোজলে ভাসি সারাটি স্নিগ্ধ রাত?

সহজেই আমি ভালোবেসে ফেলি, সহজে ভুলিনা কিছু-
না-বলা কথায় তন্ত্রে তনুতে পুড়ি,
যেন লাল ঘুড়ি একটু বাতাস পেয়ে
উড়াই নিজেকে আকাশের পাশাপাশি। (উল্টো ঘুড়ি - রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ)


ব্যথা দাও,বুকে রাখবো
ব্যথার জন্যই তো হৃদয়
আঘাতে বুক ভাঙবে না
বুকে ব্যথা আছে।

গলিত লাভাগুলো বেদনার
যেন ঘনীভূত পাথরের দেহ
আঘাতে পাথর কখনো গলে না
গলে না হৃদয়।

পাহাড়ে ধস নামলে কখনো
মা্টি অনায়াসে পেতে দেয় বুক।
তুমি যাবতীয় দুঃখকে ছুঁড়ে দাও
আমি বুক পেতে নেবো
বুক ভাঙবে না। (ব্যথা দাও,বুকে রাখবো - রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

পানি উন্নয়ন বোর্ড অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন || BWDB office sohayok exam question

  download pdf click here পানি উন্নয়ন বোর্ড অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন || BWDB office sohayok exam question পানি উন্নয়ন ব...