শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

শালিক পাখির বিয়ে - মোঃ সৈয়দুল ইসলাম

 শালিক পাখির বিয়ে

মোঃ সৈয়দুল ইসলাম


তারিখ: ২৬/০৯/২০২৫

আয়রে দোয়েল ময়না কোয়েল
সঙ্গে নিয়ে টিয়ে,
সুনামগঞ্জের শিমুল বাগান
শালিক পাখির বিয়ে।
বারেক টিলা হলুদ সন্ধ্যা
সবাই দারুণ সাজবে,
শিয়াল মামা কাঠবিড়ালী
মনের সুখে নাচবে।
টুনটুনি আর কোকিল পাখি
গাইবে বিয়ের গান,
নাচে গানে মাতবে সবাই
ভালোবাসার টান।
সুনামগঞ্জের টেকের ঘাটে
শালিকের বৌ ভাত,
খাবার খেয়ে রঙ তামাশায়
কাটাবে দিন রাত।





ঠিকানা: হাসারচর, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ। মোবাইল-০১৭২৮১০৬২৯২


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

পানি উন্নয়ন বোর্ড অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন || BWDB office sohayok exam question

  download pdf click here পানি উন্নয়ন বোর্ড অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন || BWDB office sohayok exam question পানি উন্নয়ন ব...